৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
সোনার বাংলা অনলাইন
১৬ নভেম্বর ২০২৫ ২০:২৬
১৬ নভেম্বর ২০২৫ ২০:২৬
সরকারি স্বার্থে ৬ জন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়, হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হলো। জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যর হবে।