গণভোটসহ ৫ দফা দাবি প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের With Two Video 

সোনার বাংলা অনলাইন
৬ নভেম্বর ২০২৫ ১০:৫৮

জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য গণভোটসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার পক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

অন্য দলগুলো হলো-ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

এর আগে সকালে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে শাপলা চত্বর অভিমুখে আসতে থাকেন। একই সঙ্গে অন্যান্য দলের নেতা-কর্মীরাও যোগ দেয়। পরে রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে যমুনা অভিমুখে রওনা দেয় দলগুলোর নেতা-কর্মীরা।

যুগপৎ আন্দোলনে থাকা সমমনা এসব দলগুলোর মিছিলটি মৎস্য ভবন এলাকায় গেলে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয়। এরপর সেখান থেকে ৮ দলের ৯ নেতা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যান।

৮ দলের পাঁচ দফা দাবিগুলো হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে/উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Video  Link:

https://www.facebook.com/JamaatDhakaCitySouth/videos/live%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%A6-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%AB-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8/4043744919249923/?rdid=rrzqlsaIE5LsF4SY