সংগঠন সংবাদ
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২
মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ শাখার উদ্যোগে সিরাতুন্নবী সা. মাস উদযাপন উপলক্ষে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভার শীলমন্দির পালকি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রহুল কুদ্দুসের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজির সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দীন। বিশেষ অতিথির আলোচনা করেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহাম্মদ আবরারুল হক হাতিমী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবেক গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী, গজারিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ নুরে আলম মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. জুনায়েদ বোগদাদি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. রিফাত হোসেন প্রমুখ। উল্লেখ্য, সিরাতুন্নবী সা. মাস উপলক্ষে জামায়াতের রুকন ও কর্মীদের মহিলা ও পুরুষ ৪টি গ্রুপের মধ্যমে প্রতিযোগিতা আয়োজন করে প্রতি গ্রুপে ১০ জনকে পুরস্কার দেন। প্রধান অতিথির বক্তব্যে শায়েখ জামাল উদ্দিন বলেন মুসলমান হিসেবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে।
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা : রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে (গুধিবাড়ী ও মাগুড়াডাঙ্গীর সীমান্তবর্তী) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী গত ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে খাদ্যপণ্য সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী।
জানা যায়, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মো. নুরুল ইসলাম, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল রুপু, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা খোন্দকার আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর রুকন ও দৈনিক সংগ্রামের পাংশা প্রতিনিধি অধ্যাপক মো. ইজাজুল হক, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি খোন্দকার ফয়েজুল হাসানসহ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল গত শনিবার দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ীতে যান এবং ক্ষতিগ্রস্ত আকলিমা খাতুন, শামসুল শেখ, মনজেল শেখ ও ইশারত শেখকে খাদ্যপণ্য সহায়তা প্রদান করেন।
গত ১৮ সেপ্টেম্বর শামসুল শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে উল্লেখিত ৪টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, আকলিমা খাতুন পাংশা ভূমি অফিসের ঝাড়ুদার। সরকারিভাবেই তার টিনের একটি বসত ঘর নির্মাণ করে দেওয়া হয়। সেই ঘরেই তিনি বসবাস করছিলেন। অগ্নিকাণ্ডে তার বসতঘর ও ঘরে রক্ষিত সমুদয় মালামাল পুড়ে গেছে।
শামসুল শেখের ২টি টিনের বসত ঘর, ১টি ছাপড়া ও ১টি রান্না ঘর পুড়ে গেছে। মনজেল শেখের ১টি টিনের বসতঘর ও ১টি রান্না ঘরে পুড়ে গেছে। ইশারত শেখের টিনের ছাপড়ার মধ্যে ছোট একটি পোলটি ফার্ম ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত আকলিমা খাতুন, শামসুল শেখ ও মনজেল শেখের পরিধেয় কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে সাহায্য সহায়তা কামনা করেছেন।
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সোনার বাংলা ডেস্ক : সারা দেশে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবাদদাতাদের পাঠানো সংবাদ ও ছবি পত্রস্থ করা হলো।
ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ‘মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সময় কালীগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের প্রথমে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং মহামূল্যবান বই উপহার প্রদান করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নেতা মাওলানা ওলিউর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। এছাড়া আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের চেম্বার অব কমার্স ভবন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট আসাদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আন্তর্জাতিক সম্পাদক আনাস ইবনে মনির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ারুল হক মালিক এবং শিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, ‘জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত সফলতা অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৎ চরিত্র ও মানবিক গুণাবলিতে বলীয়ান হতে হবে। শিক্ষার সঙ্গে আদর্শিক চরিত্রের সমন্বয় ঘটলেই অর্জিত মেধা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবে।’
বক্তারা শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে নিজেদের সৎ, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মেঘনা কুমিল্লা : কুমিল্লার মেঘনা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। দৌলত হোসেন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক খাদিজা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের সহকারী কমিশনার (গোপনীয়, তথ্য ও অভিযোগ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান, মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কানিজ ফাতেমা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আগামী দিনের চলার পথকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন অনুপ্রেরণা জোগাবে। শুধু ভালো ফলাফলই নয়, দেশপ্রেম ও নৈতিকতায় বলীয়ান হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া শিক্ষার্থীদের সাফল্যে অনুপ্রেরণা জোগানোর স্বীকৃতিস্বরূপ উপস্থিত শিক্ষক ও অভিভাবকদেরও সম্মাননা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।