চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫
দীর্ঘ প্রায় আট বছর ধরে, হার্ট জটিলতাসহ নানা রোগে আক্রান্ত কিশোর লাবিব। চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা আবেদন জানিয়েছে তার পরিবার। লাবিব মাদারীপুর জেলার আব্দুল ওয়াব মিয়ার ছোট সন্তান। লাবিব জন্মের পর থেকেই তার হার্ট ছোট ও ছিদ্র ধরা পড়ে। পরিবার সূত্রে জানা গেছে, মাত্র সাত মাস বয়সেই জটিল সমস্যা, শারীরিকভাবে প্রতিবন্ধী রোগে এবং হার্ট ছিদ্র।
হঠাৎ করে শ্বাসকষ্ট হয় লাবিবের। প্রথম প্রাইভেট হাসপাতালে চিকিৎসার তার পারিবার আর চিকিৎসা করতে পারছে না। শারীরিক অবস্থা অবনতির কারণে হাটতে চলতে পারছে না। ঠাণ্ডা কাশির কারণে হার্ট আরো বড় আকারে সমস্যা দেখা দিয়েছে। তাই বর্তমান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউ ও হাসপাতালে চিকিৎসায় আছেন। খুব তাড়াতাড়ি অপারেশন না করলে হয়তো কিশোর লাবিবকে বাঁচানো অসম্ভব হবে।
অপারেশনের ব্যয় প্রায় ৫ লাখ থেকে ৬ লাখ টাক লাগবে, যা তাদের পক্ষে অসম্বব। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, স্বেচ্ছাসেবী সংগঠকগুলোকে চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান লাবিবের বাবা, মা, মামাসহ তাদের পরিবার। সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউ ও হাসপাতাল, দ্বিতীয় তলা, (শিশু বিভাগ), বেড : বি/৩৩, ঢাকা। অর্থ পাঠাবার ঠিকানা— ০১৯১১২০১৪৯০ (বিকাশ), অথবা রানা হোসেন সঞ্চয় হিসাব নং: ১০৫৯০ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিসিএল, মৌচাক শাখা, ঢাকা-১২১৭, বাংলাদেশ। প্রেস বিজ্ঞপ্তি।