ফেনীতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা


২৭ আগস্ট ২০২৬ ০৯:৪৭

ফেনী সংবাদদাতা : গণভোটের রায় বাস্তবায়নসহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির এক সভা গত ২২ আগস্ট শনিবার ফেনী শহরের দারুল ইসলাম ভবনে অনুষ্ঠিত হয়।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উত্তর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ও জেলা সভাপতি যথাক্রমে শফিকুল ইসলাম ও ইমাম হোসেন আরমান।