সংবিধান সংস্কার করে গণভোটের রায় বাস্তবায়ন করুন – মিয়া গোলাম পরওয়ার
১৫ জুলাই ২০২৬ ১৩:৪৭
গাজীপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাইয়ের আকাক্সক্ষা বাস্তবায়নে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সরকার এর বাস্তবায়নে গড়িমসি করছে। জনগণ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রায় দিয়েছে। তাই সংবিধান সংস্কার করে গণভোটের রায় বাস্তবায়ন করুন।
গত ১১ জুলাই শনিবার বিকেলে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে ‘নতুন বাংলাদেশ নির্মাণে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সালাহউদ্দিন আইউবী এমপি।
গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদের মূল উদ্দেশ্য হলো একনায়কতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তির পথ রুদ্ধ করে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা করা। জুলাইয়ের আকাক্সক্ষা পূরণে জুলাই সনদের ৪৭টি দফা বাস্তবায়নে সংবিধান সংস্কার করতেই হবে। দেশের পাঁচ কোটি মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সরকারকে এই জনরায় মানতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম, সাবেক জেলা আমীর মো. আবুল হাসেম খান, মহানগর জামায়াতের নায়েবে আমীর মো খায়রুল হাসান ও মো. হোসেন আলী, এনডিএফ গাজীপুর শাখার সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেন খান, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শামসুল হক, ইঞ্জিনিয়ার মাহবুব উদ্দিন জনি, আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান, এনডিএফ গাজীপুর শাখার সভাপতি ডা. আমজাদ হোসেন খান, গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শামসুল হক, ইঞ্জিনিয়ার মাহবুব উদ্দিন জনি, এনসিপি হোসাইন আল মামুন, শহীদ শাকিলের বাবা মো. বেলায়েত হোসেন প্রমুখ।