আল মাহমুদ
১৫ জুলাই ২০২৬ ১৩:৪১
আল মাহমুদ নামে বাংলাদেশ লাল-সবুজের পতাকা ওড়ায়,
তিনি জাতীয় কবি নজরুল
রেনেসাঁর কবি ফররুখ আহমদ ধারণ করেও আলাদা,
তাঁর কাব্যদেহে সেমেটিক রক্ত তার কাঠামোয় শ্যামল রমণী মৃত্তিকাময়ী বাঙালি দ্রাবিড়
তাঁর মননে স্বাধীন সত্তা,
বীর বিদ্রোহী বখতিয়ারের ঘোড়া
খুলে ফেলে একে একে পরাধীনতার কপাট।
তিনি নিবিড় সৌজন্যে নীল মসজিদের ইমামের স্বপ্নের তাবির বিশ্লেষণ করেন,
তিনি সিন্দবাদ না হয়েও বীর ঈসা খাঁর অমিত তেজ
খাপ খোলা দুল দুল দিলওয়ার
সতেরো সওয়ার।
আল মাহমুদ আমাদের পতাকায় মিশে আছেন
আল মাহমুদ একটি স্বাধীন পতাকার নাম
আল মাহমুদ একটি বাংলাদেশ।
শামসুজ্জামান মতীন
আমি তোমায় ভালোবাসি
অতঃপর এক নিঃশব্দ, নীরব বোম্ব ব্লাস্ট হয়ে গেল
৫ জুলাই এর আগুন আঙিনায়/সবচে কঠিন আঘাতে/হৃদয়ের গোপন দেয়াল চৌচির
নীল আকাশের আভায় পতপত উড়ছে লাল সবুজ
হেলে দুলে বেয়ে বেয়ে উঠছে একদল সুবাসিত কিচির মিচির
অটিস্টিকবাহী সাতাশ বছরের দৃপ্ত যৌবন, অমিত তেজী মাহিম আছে
মিছিলের পুরোভাগে আরো আছে মেধায় মোড়ালো ফারাবী
নূহা, রাহি, নূরীন, উজু, নাফিসা, সুমু, হাম্যা আর বেহেস্তীগন্ধে বুদবুদ আয়িশা
মিটমিট হাসির মিষ্টি দ্যুতি ফেলছেন
ধীরস্থিরের প্রতীক ডা. শফিকুর রহমান, ইসলামী দূত, হাত তুলে জানাচ্ছেন উদ্দীপ্ত অভিনন্দন।
বোরাকের বেগে এগিয়ে যাচ্ছে পৃথিবীর প্রাঙ্গন
কোথায়ও টর্নেডো, কোথায়ও মিষ্টি বসন্তের ঝিরঝিরে, প্রাণকাড়া সুস্বাদ
ঝনঝনে বাজছে উদ্দীপ্ত গানের সুধা মুহীব খানের কণ্ঠের মূর্ছনায়
আত্মিক শক্তির অমীয় ধারায় হচ্ছে সিক্ত।
বেহেস্তী সুবাসে ভেজা সিঁড়ি বেয়ে
সুফিয়া জামানের ভবিষ্যৎ উঠছে ওপরে
এবার উল্টে গেছে ক্রম, মৌ মৌ গন্ধের আয়িশায় হয়েছে শুরু
মাহিম হয়েছে গুরু
যত্রতত্র অবাধ বিচরণ আসছে ধেয়ে।
চারদিকে শূন্যতার ভরাবাদর
মৌ মৌ স্বাদ লেপ্টে আছে ভূখণ্ডের গাজুড়ে
রৌমারী নাফের পূর্বপাড়
একাকার
আমার দেশের কাব্যে ঝাঁকড়া চুলের প্রলেপ সর্বত্র।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের পরিধির
সর্বভূখ জালিম স্বৈরাচার আজ চিরতরে
নির্বাসিত সমুদ্রের অতল তলদেশে
অভিনন্দন আর অভিবাদন
অনুপ্রেরণাদাত্রী আমার দেশ- আমার বসবাস
হুক্কাহুয়ার অবসানে, আল্লাহু আকবার॥