রফিক মুহাম্মদ-এর কবিতা

জুলাই স্মৃতি


১৫ জুলাই ২০২৬ ১৩:৩৯

রক্তে রাঙা জুলাই-আগস্ট
আসলো আবার ফিরে
ভাই হারানোর দুঃখ স্মৃতি
ধরলো আমায় ঘিরে।
আবু সাঈদ মুগ্ধ আরও
শহীদ হলো কত
চোখ হারিয়ে পা হারিয়ে
পঙ্গু শত শত।
তাদের চাওয়া স্বপ্ন আশা
হয়নি পূরণ আজও
ন্যায়বিচারের দেশটা গড়ার
হয়নি শুরু কাজও।
খুন ধর্ষণ চাঁদাবাজি
বন্ধ হয়নি কিছু
দুর্নীতিটাও আগের মতো
চলছে পিছু পিছু।
এসব দেখে বুকের ভেতর
কষ্ট বাড়ে আরও
সময় আছে পারলে দ্রুত
শুধরে নিতে পারো।
তা না হলে এই জনতা
উঠবে আবার ফুঁসে
জীবন যাবে সব হারাবে
নিজের কর্ম দোষে।