শেখ মিজানূর রহমান মিনু-এর কবিতা
পালাও পালাও!
১৫ জুলাই ২০২৬ ১৩:৩৮
পালাও! পালাও! এখনি পালাও,
সময় আছে অতি অল্প,
ইতিহাসে এবার লেখা হবে
তোমার নামেরই গল্প।
হাঃ জাতির উদ্দেশে ক’টা কথা
বলতে চাই,
ওয়াঃ- না, না না, একটুও
সময় যে নাই,
হাঃ- রান্না করা ভাত কি তবে
থাকবে পড়ে?
ওয়াঃ- ভাগ্যের চাকা তোমার
উঠলো যে নড়ে।
পঁয়তাল্লিশ মিনিট মাত্র
হাতে আছে
এরই মধ্যে না গেলে
ধরবে যে পাছে,
ছাত্র-জনতা আজ উঠেছে ফুঁসে
সময় হয়তো পাবে খুবই স্বল্প॥
হাঃ- জিয়ারত করতে চাই
বাবার কবর
ওয়াঃ- না, না, না, তাহলে
হয়ে যাবে খবর,
হাঃ এখন তাহলে আমি
কোথায় যাবো?
দাদার বাড়ি গেলে কি
তারে পাবো,
মাথায় কোনো কাজ
করছে না মোর,
সবাই বলে আমি
নাকি ভোট চোর,
কলঙ্কের ইতিহাস রচিত হবে
ভাববে সবাই কাহিনী গল্প।