আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দিই – শফিকুল ইসলাম মাসুদ এমপি


৮ জুলাই ২০২৬ ১৯:১৮

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই।
গত ৩ জুলাই শুক্রবার বিকেলে বাউফল উপজেলার আদাবাড়িয়া এলাকায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত। পবিত্র আল-কুরআনে প্রায় ৮০ বার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। তাই জাকাত আদায়ের বিষয়ে আমাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, শুধু ইসলামের কথা বলার কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কেও নানা কটুক্তি শুনতে হয়েছে। তাঁকে পাগল বলেও আখ্যায়িত করা হয়েছিল। সে তুলনায় আমি অনেক পিছিয়ে আছি। যারা আমার সমালোচনা করে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তারা যত বেশি গালাগালি করবে, আমরা তত বেশি রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণের চেষ্টা করব।
জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার আগেও এ প্রতিষ্ঠান বাউফলে জাকাত কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে আদাবাড়িয়া থেকে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. আশরাফ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এস এম আলামিন ফয়েজী।
বাউফলে নদীভাঙন এলাকা পরিদর্শন ও ফুটবল বিতরণ
পটুয়াখালীর বাউফলের নাজিরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন, সড়ক সংস্কারের উদ্বোধন এবং ফুটবল বিতরণ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। গত ৩ জুলাই শুক্রবার উপজেলার নাজিরপুরের নিমদি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কার্যক্রম পরিচালনা করেন।
পরে নিমদি লঞ্চঘাট থেকে প্রধান সড়ক পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। নিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে এবং নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যুবসমাজের জন্য উন্নতমানের ফুটবল উপহারও দেন মাসুদ এমপি। প্রেস বিজ্ঞপ্তি।

কবি সৈয়দ আলী আহসান
২৭ জুলাই ২০২৬ ১৬:০১