কসবায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে জামায়াতের হুইল চেয়ার বিতরণ


৮ জুলাই ২০২৬ ১৮:৫০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ২৫ ব্যক্তির মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত ৫ জুলাই রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার এসব হুইল চেয়ার বিতরণ করেন।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া, আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বোরহান উদ্দিন খান।
উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হান্নান, ব্যবসায়ী এস এম আজাদ মানিক, আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ, ছাত্রনেতা সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা, আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি।