বরগুনা জেলা জামায়াতের সদস্য শিক্ষাশিবির
৮ জুলাই ২০২৬ ১৮:৪৯
বরগুনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই শনিবার নূরে হেরা দাখিল মাদরাসা মিলনায়তনে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন-এর সভাপতিত্বে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ. কে. এম. ফখরুদ্দীন খান রাযী এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যাপক শাহ আলম এ শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন।
শিক্ষাশিবির যৌথভাবে সঞ্চালনা করেন জেলা নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান ও জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন। প্রেস বিজ্ঞপ্তি।