মাওলানা আজগার আলীর ইন্তেকাল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের শোক
৮ জুলাই ২০২৬ ১৮:৪৯
কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রুকন মাওলানা আজগার আলী গত ৫ জুলাই রোববার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক মোল্লা, নায়েবে আমীর ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান। যৌথ শোকবাণীতে নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।