বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সঙ্গে ইইউ-এর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

সোনার বাংলা অনলাইন
১৪ মে ২০২৬ ১৪:০২

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

আজ ১৪ মে বৃহস্পতিবার, বেলা ১২:০০টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মান্যবর এ্যাম্বাসেডর মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং এপিএস জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।

১৪ মে বৃহস্পতিবার, বেলা ১২:০০টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মান্যবর এ্যাম্বাসেডর মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং এপিএস জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।- তারিখ: ১৪ মে ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি

ডা. শফিকুর রহমান

সম্পর্কিত খবর