বাংলাদেশ কালচারাল একাডেমির ইফতার মাহফিল

সাওম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শক্তি জোগায় : প্রফেসর ড. আবদুর রব

সোনার বাংলা অনলাইন
৩ মার্চ ২০২৬ ২২:১৪

মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড আব্দুর রব

মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড আব্দুর রব বলেন, সাওম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শক্তি জোগায়। মাহে রমজানের শিক্ষার আলোকে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র গঠন ছাড়া সংঘাতময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে সাওম পালন করতে হবে। এরমাধ্যমেই মানবিক উন্নয়ন হয়। মানুষ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি পায়। গত ৩ মার্চ মঙ্গলবার কবি, লেখক, শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ কালচারালএকাডেমি (বিসিএ)-এর ইফতার মাহফিলে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে বিসিএ’র সভাপতি আবেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিসিএ’র সেক্রেটারি জনাব ইবরাহীম বাহারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর,কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান,রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল অব.আব্দুল হক, কর্নেল অব. কবি আশরাফ আল দীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ আনোয়ার হোসেন মোল্লা।
বিসিএর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো সালাউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এ মাহফিলে শিল্পী, সাহিত্যিক চলচ্চিত্রকার ও বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী আবুবকর সিদ্দিক, বিসিএ’র সহ-সভাপতি উস্তাদ তোফাজ্জল হোসেন, ,প্রবীণ কথাসাহিত্যিক মাহবুবুল হক, কবি সোলায়মান আহসান, কার্টুনিস্ট ইব্রাহীম মন্ডল, ইতিহাসবিদ আশরাফুল ইসলাম, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ ভূঁইয়া, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সামছূল আরেফিন,কিড ক্রিয়েশনের সিইও শরীফ বায়জীদ মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রাজ্জাক, চারুশিল্পী ফরিদী নুমান, বিটিভি’র সাবেক নির্বাহী প্রযোজক জামিউর রহমান লেমন, শিশুসাহিত্যিক ইকবাল কবীর মোহন, কবি শহীদ সিরাজী, কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, আখতার হোসেন, কলামিস্ট সৈয়দ মাসুদ মোস্তফা, কণ্ঠশিল্পী ও সুরকার গোলাম মওলা.মশিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন

প্রধান আলোচক মুহাম্মদ সেলিমউদ্দিন বলেন, মাহে রমজানের সওগাত আল্লাহ আমাদের দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। এ তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করার মাধ্যমেই একজন মানুষ পরিশীলিত সুন্দর মানুষে পরিণত হয়। সাওম বা রোজার উদ্দেশ্য শুধু উপবাস ব্রত পালন নয়, মন-মস্তিককে পবিত্র করা। নিজেকে আল্লাহর সৎ ও যোগ্য বান্দা হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য অর্জন করলেই মাহে রমজানে রোজার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব।
সভাপতির বক্তব্যে আবেদুর রহমান বলেন,বাংলাদেশ কালচারাল একাডেমি সাহিত্য সংস্কৃতিতে সুস্থ ধারার বিকাশে কাজ করছে। একাজে তিনি উপস্থিত সুধীজনদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।-
প্রেসবিজ্ঞপ্তি

প্রফেসর ড. আবদুর রব বাংলাদেশ কালচারালএকাডেমি (বিসিএ)