কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩
কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সন্ত্রাসীরা খুবই দুর্বল। ভারতীয় আতবাজিকে কোনো ভয় নয়, কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়াকে ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা ক্ষমতায় আসলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
গত ৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চবিদ্যালয় মাঠে ও হিঙ্গুলা উচ্চবিদ্যালয় মাঠে সন্ধা ৬টায় পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মো. সালেহ, হাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।
জনতা ব্যাংকের (অব.) ম্যানেজার মো. সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকির সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মো. সাহাব উদ্দিন, সেক্রেটারি মো. বেলাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা মো. শাহজালাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল কর্মকার, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারি, ডা. মন্জুর আহমেদ সাকি প্রমুখ।
হিঙ্গুলা কেন্দ্রে পরিচালক নাজমুল হক মোল্লা বাদলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, করকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম খোকন প্রমুখ।