সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের মাল্টিমিডিয়া বাস, উৎসুক জনতার ভিড়
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে পথে প্রান্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মাল্টিমিডিয়া বাস (ভোটের গাড়ি)। জনসাধারণের মাঝে ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বার্তা পৌঁছে দিতে বিশেষ এই প্রদর্শনী দেখতে ভিড় জমায় হাজার হাজার উচ্ছুক জনতা।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী ওই মাল্টিমিডিয়া বাসটি নিয়ে গোবিন্দগঞ্জ থেকে শুরু হওয়া প্রচারে বাসটি এই আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।
জামায়াতে ইসলামীর এই ভোটের গাড়ি এ আসনে আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে পথসভা এবং দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটের প্রচারে মিছিল করেন নেতাকর্মীরা। ওই মাল্টিমিডিয়া বাসটি দিয়ে জনসাধারণের মাঝে ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও গণভোটে ‘হ্যাঁ’ বার্তা পৌঁছে দিতে বিশেষ প্রদর্শনী করা হয়।
এ সময় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী ছাড়াও সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, কমিউনিটি নেতা আবুল কালাম, এডভোকেট আবুল হোসেন, এডভোকেট আলম উদ্দিন, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সদস্য হোসাইন আহমদ লনী, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।