রানা ইকোপার্কে ন্যাশনাল ডক্টরস ফোরামের বর্ণাঢ্য ‘ডক্টরস ফ্যামিলি ডে’


২৬ ডিসেম্বর ২০২৫ ২০:১৯

রানা ইকোপার্কে ন্যাশনাল ডক্টরস ফোরামের বর্ণাঢ্য ‘ডক্টরস ফ্যামিলি ডে’

রানা ইকোপার্কে ন্যাশনাল ডক্টরস ফোরামের বর্ণাঢ্য ‘ডক্টরস ফ্যামিলি ডে’

রফিকুল আলম রঞ্জু :
কর্মব্যস্ততার একঘেয়েমি ভেঙে পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন এক মিলনমেলায় পরিণত হয় রানার ইকোপার্ক। ন্যাশনাল ডক্টরস ফোরাম পাবনার উদ্যোগে বুধবার (২৫ ডিসেম্বর) ]। অনুষ্ঠিত হয় দিনব্যাপী ‘ডক্টরস ফ্যামিলি ডে’। চিকিৎসকদের পাশাপাশি তাঁদের জীবনসঙ্গী ও সন্তানদের অংশগ্রহণে ইকোপার্কজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।
সকাল থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসকরা পরিবারসহ ইকোপার্কে সমবেত হতে থাকেন। ব্যস্ত পেশাগত জীবনের বাইরে একদিনের জন্য প্রকৃতির সান্নিধ্যে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন অংশগ্রহণকারীরা।
শিশু-কিশোরদের কোলাহলে মুখর ইকোপার্ক
ডক্টরস ফ্যামিলি ডে উপলক্ষে শিশুদের জন্য আলাদা ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, চকলেট দৌড়সহ নানা আয়োজনে চিকিৎসকদের সন্তানরা আনন্দে মেতে ওঠে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও হাসিতে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
চিকিৎসক ও দম্পতিদের অংশগ্রহণে নানা ইভেন্ট
শুধু শিশুদের নয়, চিকিৎসক ও তাঁদের জীবনসঙ্গীদের জন্যও ছিল আলাদা আলাদা খেলার আয়োজন। দম্পতিদের জন্য সমন্বয়মূলক খেলা এবং দলগত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন চিকিৎসকরা। এসব খেলায় অংশগ্রহণের মাধ্যমে চিকিৎসকদের মধ্যকার সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

দিন ব্যাপী এ অনুষ্ঠানে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এমডিএফ ) পাবনা জেলা শাখার সভাপতি
ডাঃ মাসুদ রানা সরকারেরএদিকে আসো সভাপতিত্বে
সেক্রেটারি ডাঃ এ এস এম কুতুব উদ্দিন আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, ভাবনা জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবি ফোরাম এর সভাপতি মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনডিএফ এর সহসভাপতি ডাঃ মো: আব্দুস সালাম, সহসভাপতি ডাঃ মো ইব্রাহিম হোসেন,উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুস সাত্তার অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডিজিএইসএস 9উপদেষ্টা ডঃ হালিমা,
সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ নাজমুল হক
প্রচার সম্পাদক ডাঃ মোঃ জহির উদ্দিন খান
অর্থ সম্পাদক ডাঃ মোঃ আসাদুজ্জামান প্রমুখ

সাংস্কৃতিক প্রতিযোগিতায় পরিবারগুলোর অংশগ্রহণ:

বিকেলের পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। শিশুদের আবৃত্তি, , গান পরিবেশনার পাশাপাশি চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়। দর্শকদের করতালি ও উৎসাহে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। এতে চিকিৎসক পরিবারগুলোর মাঝে বিভিন্ন আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়। খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃবৃন্দ।

আয়োজকদের বক্তব্য
এনডিএফ এর সভাপতি ডাক্তার মাসুদ রানা সরকার জানান, চিকিৎসকরা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। ফলে পরিবারকে সময় দেওয়া অনেক সময় সম্ভব হয় না। ‘ডক্টরস ফ্যামিলি ডে’র মাধ্যমে চিকিৎসকদের মানসিক প্রশান্তি নিশ্চিত করা, পরিবারগুলোর মধ্যে বন্ধন সুদৃঢ় করা এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।সেক্রেটারি ডাক্তার কুতুবুল আউয়াল জানান, এ ধরনের সামাজিক ও পারিবারিক উদ্যোগ চিকিৎসকদের কর্মস্পৃহা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। ভবিষ্যতেও ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্মরণীয় এক দিন

শেষপর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। অংশগ্রহণকারী চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা জানান, দিনব্যাপী এই আয়োজন তাঁদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

রফিকুল আলম রঞ্জু, পাবনা