আবদুল হালীম খাঁ-এর কবিতা

এবার গড়ব বাংলাদেশ


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬

স্বৈরাচারের নির্যাতন হয়ে গেছে শেষ
রক্ত সাগর পেরিয়ে জেগে উঠেছে বাংলাদেশ।
পালিয়ে গেছে খুনি সন্ত্রাসী লুটেরা ডাকাত
আঁধার কেটে উঠেছে হে সোনালি প্রভাত
দিকে দিকে উঠেছে জেগে আল্লাহর সৈনিক
লাখ লাখ আলী খালিদ তারিক নির্ভীক।
কৃষক শ্রমিক মজুরদের টুটে গেছে নিদ
দেশবাসী বীর জনতা সবাই মুজাহিদ।
সারা বিশ্ব জেনে গেছে আমরা বীরের জাত
দেশ থেকে শত্রু না তাড়িয়ে মুখে দিই না ভাত।
জেল ফাঁসি হেসে হেসে বরণ করেছি শত
জালিমের কাছে মাথা করিনি কভু নত।
লাখো শহীদের রক্তে ভেজা বাংলার মাটি
আমরা এখানে এখন বীরদর্পে হাঁটি।
জনতার দেশ আমরা করেছি জনতার
এখানে আর থাকবে না কোনো অন্যায়-অবিচার।
জাগরণের বান ডেকেছে এসেছে নয়া দিন
এদেশে আর কেউ রবে না খাদ্য বস্ত্রহীন।
কেউ রবে না গৃহহীন বেকার ভাসমান
ইসলাম সব সমস্যার করবে সমাধান।
আমাদের কথা এখন সবার কাছে বলবো
আমাদের পথে এখন স্বাধীনভাবে চলবো।
দেশে এখন উড়াবো হেসে কালেমার নিশান
উচ্চকণ্ঠে গাইবো সবাই ইসলামের গান।
এদেশেরই আলো বায়ু মাটির সোদা ঘ্রাণ
এদেশের জীবন মরণ দেশ আমাদের প্রাণ।
এদেশের বুকে স্বপ্ন দেখি এদেশে কাঁদি হাসি
দেশকে আমরা প্রাণের অধিক ভালোবাসি।
সোনার বাংলাদেশ আমাদের মনি মুক্তাভরা
বারো মাসে ষড়ঋতু কত মনোমুগ্ধ করা।
দেশে আমাদের সম্পদের নেই কোনো শেষ
মনের মতো করে এবার গড়বে বাংলাদেশ।