রানা হোসেন-এর কবিতা

আমাদের অভিযান


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪

ছিঁড়ে ছিঁড়ে পড়ে যেন কুয়াশার তিমির
ভালো আভাস চারদিকে ঘুম ভাঙা পাখির।
আনন্দ গুঞ্জন তোলা কল্পনার অসংখ্য ভ্রমর
ভরে ওঠে পূর্ণ মানুষের মনের প্রান্তর।
পথ মাঠ দিকে দিকে গান জাগরণী
আকাশ বাতাসে বাজে হৃদায়িত তারি প্রতিধ্বনি
তুমি নূর নবী বিশ্বজুড়ে জাগো আলোড়ন
জীবনের অনাবিল তাই নূর লোকে লাগে শিহরণ।
নিত্য গুণিকণ্ঠে বাজে নতুন কোনো সুর
ফুলে ফলে সরু পাহাড় নদী ভরপুর।
যুগ যুগ চলে যাবে ক্রমাগত দিন
তোমার প্রাণের আলো রইবে তেমনি নবীন।
অমূল্য ধন দিয়ে গেছো আমাদের পাক কালাম
সমগ্র জাতি লও আজ স্বশ্রদ্ধ হাজার সালাম।
সত্যের আলো জাগে তাই সকলের প্রাণে
সুখের হারায় সেই সুর ভিত সুধাময় দানে।
কষ্ঠে নিয়ে তোমারি নবী কণ্ঠে খোদার গান
সংগ্রাম পথে আমাদের তাই সব অভিযান।