আহসান হাবিব বুলবুল-এর কবিতা

মৃত্যু চিন্তা


২১ নভেম্বর ২০২৫ ১১:০৬

মৃত্যুর কোনো দিনক্ষণ নেই
যদি জানিয়ে দেয়া হয়
আপনি আর একদিন বাঁচবেন,
তখন কী করবেন!
নিশ্চয়ই দিনটি যাপনের জন্য
একটি পরিকল্পনা করে
ফেলবেন, নয় কি?
পরিকল্পনাটি যদি এমন হয়-
প্রথম প্রহর :
ইবাদত
বৃক্ষরোপণ
ঋণ পরিশোধ
পারিবারিক বৈঠক ও
অসিয়ত।
দ্বিতীয় প্রহর :
ইবাদত
বই বিতরণ
আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের
কাছে ক্ষমতা চাওয়া ও
দান-খয়রাত।
তৃতীয় প্রহর :
ইবাদত
শেষ ইচ্ছাপূরণ
স্ত্রীকে নিয়ে একান্তে বসা এবং
তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া,
আত্মসমালোচনা করা
নফল নামাজের সাথে দরূদ ও
ইসতেগফার পড়তে থাকা।
মাগরিবের আজানের আগে
কালেমা পড়তে পড়তে
ইন্তেকাল করা।
পরিকল্পনাটি কেমন হলো!
যেকোনো সময় মৃত্যুর নোটিশ
আসতে পারে।
আপনি আপনার পরিবর্ধিত
পরিমার্জিত পরিকল্পনা
বাস্তবায়ন করুন।
আল্লাহর হুকুম মেনে চলুন
বান্দার হক আদায় ও ঋণ পরিশোধে
আপ-টু-ডেট থাকুন।
এটি একটি কাল্পনিক কথামালা
বিচলিত হবার কিছু নেই,
যদি কিছু থাকে তা সচেতনতা
পরম প্রভুর সাথে মিলিত হবার
উদ্বেলিত আবেগ!!