হাসতে মানা


৬ নভেম্বর ২০২৫ ২০:৫৮

এক রিসোর্টে ঘুরতে গেছে চার বন্ধু-টমি, জিমি, বিলু আর লিটু।
খাবার টেবিলে বসে সঙ্গে নিয়ে আসা চারটি বার্গার বের করে খেতে শুরু করল ওরা।
তা দেখে ওয়েটার ছুটে এসে বলল, ‘স্যার, আপনারা এখানে নিজেদের কোনো খাবার খেতে পারেন না!’
টমি কিছুক্ষণ ভেবে বলল, ‘তাহলে আমি জিমির বার্গারটা খাই, জিমি খাক আমারটা। কী বলেন?’
বিলু বলল, ‘তাহলে আমি খাই লিটুরটা, লিটু খাক আমারটা। নাকি?’
* * *
মাঝনদীতে নৌকার তলা ফুটো হয়ে গেছে। একটু একটু করে তলিয়ে যাচ্ছে।
নৌকার সবাই মহা আতঙ্কিত। কেবল একজন পায়ের ওপর পা তুলে বসে মিটিমিটি হেসেই চলেছে। তা দেখে বাকিরা অবাক, ‘ঘটনা কী, এমন বিপদেও হাসছেন কেন?’
লোকটা উত্তরে বলল, ‘হাসব না! নৌকাটা তো আমাদের না। নৌকা ডুবলেই কী আর ভাসলেই বা কী!’
* * *
মৃত্যুশয্যায় এক কৃপণ লোক কোনোরকমে বলল, ‘আমার বউ কই?’
স্ত্রী বলল, ‘এই তো আমি এখানে।’
কৃপণ লোক বলল, ‘আমার ছেলে কই?’
ছেলে বলল, ‘এই যে আব্বা, আমি এখানে।’
কৃপণ লোক বলল, ‘তাহলে পাশের রুমে ফ্যানটা চলছে কেন?’