জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃদ্ধা বিধবাকে ঘর নির্মাণের টিন উপহার
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৮
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলার পক্ষ থেকে গত ১৭ সেপ্টেম্বর কুসুম্বি ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখার বাগড়া গ্রামে এক অসহায় গরিব বিধবাকে ঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আলহাজ মাওলানা মো. আনিসুর রহমান, শেরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আমিনুল ইসলাম উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মো. ইকরামুল হক, কুসুম্বি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আলিমসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।