ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনে কাজ করতে হবে : মাওলানা আবদুল হালিম


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫২

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে পাটগ্রাম উপজেলা শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামের হলরুমে পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমীর এডভোকেট আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি ও লালমনিরহাট-২ সংসদীয় আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ফিরোজ হায়দার লাভলু। এছাড়া বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ মো. শাহা আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লালমনিরহাট জেলা সভাপতি আশরাফুল আলম সালেহী প্রমুখ।
প্রধান অতিথি আগামী স্থানীয় নির্বাচনে পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর পক্ষে ৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তারা হলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পাটগ্রাম উপজেলা শাখার বর্তমান আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপিকা আজিজা আক্তার রাহেলা সিদ্দিকা ইয়াসমিন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন।