জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা


৩১ জুলাই ২০২৫ ১৫:১০

মৌলভীবাজার সংবাদদাতা: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখা। গত শুক্রবার (২৫ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শহর সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবির সভাপতি তারেক মনোয়ার, জেলা জামায়াতের আমীর ও প্রকৌশলী মো. সায়েদ আলী, ইউনিভার্সেল কলেজের প্রভাষক রেজাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ও অভিভাবকরা। সংগীত পরিবেশনা করে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ-মৌসাস ও জলপ্রপাত সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রায় চারশত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনাসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।