ডা. শাহীন আরা আনওয়ারীর কবিতা

জুলাই


১৭ জুলাই ২০২৫ ১৩:৩৮

জুলাই মানে
অসংখ্য শহীদের ঢল।
জুলাই মানে
তারুণ্য অদম্য, অবিরাম, চঞ্চল।
জূলাই মানে
অযুত আহত বীর সন্তান।
জুলাই মানে
ত্রাসের, জুলুমের অবসান।
জুলাই মানে
একটি জাতির হারানো স্বাধীনতা।
তাজা রক্তের বিনিময়ে
ভেঙেচুরে জঞ্জাল,
আকাশ সমান জীর্ণতা।
জুলাই মানে
স্বামী, সন্তান
বুকের ধন হারানো,
অসংখ্য মায়ের আকুতি।
জুলাই মানে
নতুন প্রত্যয়ে
দেশ গড়ার প্রস্তুতি।