সংগঠন সংবাদ
২৮ জুন ২০২৫ ০৮:২৮
যৌথ নির্বাচনী সমাবেশ
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে না। তারা তাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছে, আমরা আমাদের দলীয় স্ট্যান্ডে কথা বলছি। সুতরাং বিএনপিসহ সকল দলের সঙ্গে আমাদের ভালো সুসম্পর্ক রয়েছে। জামায়াতে ইসলামী প্রথম থেকেই বলে আসছে, আগে স্থানীয় নির্বাচন। ডিসেম্বরে স্থানীয় নির্বাচন হতে পারে, এরপরে যে কয়েক মাস থাকবে, সে সময়ে জাতীয় নির্বাচন হতে পারে। গত শুক্রবার (২০ জুন) দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে জামায়াতে ইসলাম আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। সেখানে জামায়াত কিছু কিছু বিষয়ে একমত হয়েছে আবার কিছু কিছু বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে। সেগুলোকেও বুঝিয়ে যাতে ঐকমত্য করা যায়, সে প্রচেষ্টা চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ প্রধান বক্তার বক্তব্য রাখেন মাওলানা এ টি এম মা’ছুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের পরিচালক অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া। এসময় বক্তব্য রাখেন শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আরমান, ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত নেতা গোলাম মোস্তফা সরকার। সঞ্চালনায় ছিলেন পৌর আমীর ফেরদাউস আহম্মেদ ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান।
মুন্সিগঞ্জ পৌর জামায়াতের কর্মী সম্মেলন
মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জ পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় মুন্সীগঞ্জ পৌর মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমীর মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস। জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌরসভার আমীর মাওলানা এইচ এম বায়েজীদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ কাজি মজিবুল্লাহ, মুন্সীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মবিন, মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি মো. মহসিন মুন্সি, ৪নং ওয়ার্ড সভাপতি মো. আবু সাঈদ ৭নং ওয়ার্ড সভাপতি মো. হারুন অর রশিদ প্রমুখ। আ জ ম রুহুল কুদ্দুস বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠা করতে চায়। সৎ ও যোগ্য লোক তৈরি করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সকল কর্মীকে সকল ধরনের ত্যাগ ও কুরবানি মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে এবং আগামীতে সকলকে রুকন শপথ নেওয়ার জন্য আহ্বান জানান।
ছাত্রশিবিরের কর্মী সমাবেশ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দোয়ারাবাজার সদরস্থ একটি কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, অঞ্চল, স্কুল ও মাদরাসা শাখার দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মিরাজুল হক শাহিনের সঞ্চালনায় এতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী, মুসলিম কমিউনিটি লিডার সুলতান আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সেক্রেটারি জসিম উদ্দিন, শিবিরের সাবেক জেলা অফিস সম্পাদক জুবায়ের আহমদ, জামাল উদ্দিন পারভেজ, দোয়ারা উত্তর সাথী শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুবুর রহমান রুকন, কলাউড়া মাদরাসা শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, সাবেক উত্তর সাথী শাখার সভাপতি আব্দুর রাশিদ, মোজাহিদুল ইসলাম, সেক্রেটারি সালমান আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আবেদ আহমদ, খন্দকার মারুফ প্রমুখ।
কর্মী শিক্ষাশিবির
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : কাউখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন বৃহস্পতিবার উপজেলার একটি মিলনায়তনে এ কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জুল হোসাইন ফরিদ। কাউখালী উপজেলা আমীর মাওলানা মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মো. সিদ্দিকুল ইসলাম, জেলা পেশাজীবী সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ, ভাণ্ডারিয়া উপজেলা আমীর মাওলানা আমির হোসাইন খান, কাউখালী উপজেলা সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ডা. মাহবুবুর রহমান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আলতাব উদ্দিন আহমদ, সাবেক ছাত্র নেতা আলামিন আজাদ, মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা মিডিয়া বিভাগের সদস্য অধ্যাপক মো. সাইদুল কবির বশির।
বরিশাল মহানগর জামায়াতের শিক্ষাশিবির
বরিশাল সংবাদদাতা: এই দেশের জনগণ রক্ত দিয়ে ৫ আগস্ট একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করছে। বহু মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এ বিপ্লব কোনো অবস্থাতেই ব্যাহত হতে দেয়া যাবে না। একটি ফ্যাসিবাদ হটিয়ে আরেকটি ফ্যাসিবাদ কায়েম হওয়া এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গত ২১ জুন শনিবার বিকেলে বরিশাল জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দুদিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী, ভোলা জেলার সাবেক আমীর মাওলানা ফজলুল করিম, বাগেরহাট জেলার সাবেক আমীর মাওলানা মশিউর রহমান খাঁন, বিশিষ্ট লেখক ও গবেষক আলী আহমদ মাবরুর প্রমুখ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মাদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, আব্দুস সাত্তার, শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল প্রমুখ।
সিলেট মহানগর ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী
আবদুল বাছেত মিলন, সিলেট : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের পতন-পরবর্তী সময়ে বর্তমানে দেশে একটি নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। টানা দেড় যুগ পর জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইসলামী আন্দোলনের কর্মীদের এ সুযোগ কাজে লাগাতে হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল করতে হবে। আগামী নির্বাচনকে ইসলামপন্থীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের কর্মীদের অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি গত শুক্রবার (২০ জুন) বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালি পূর্ব থানা জামায়াতের ১৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এলাকার বিশিষ্ট মুরুব্বি প্রবাসী মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট-১ আসনের নির্বাচন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালি পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, নায়েবে আমীর নজরুল ইসলাম সুয়েব, থানা সেক্রেটারি মুহাম্মদ মুহিব আলী, সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব, জামায়াত নেতা এখলাছুর রহমান, ওয়ার্ড সহ-সভাপতি শহীদ খান নোমান, সেক্রেটারি নুরুল ইসলাম ফয়সাল, এলাকার বিশিষ্ট মুরুব্বি মুসফিকুস সামাদ চৌধুরী, আলিমুল এহসান প্রমুখ।
যশোর জেলা রুকন শিক্ষাশিবির
জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের গণতন্ত্র সুরক্ষায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা অপরিহার্য। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বার্থ অটুট রাখতে এমন একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান সরকার ও ইসির প্রতি।
গত শনিবার (২১ জুন) সকালে জামায়াতে ইসলামীর যশোর জেলা রুকন শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় সকাল ৯টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, মাওলানা আজীজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গা জেলা আমীর অ্যাডভোকেট রুহুল আমিন। উপস্থিত ছিলেন যশোর জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুজ্জামান, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস এবং পেশাজীবী থানার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন, যশোর শহর আমীর অধ্যাপক শামসুজ্জামান প্রমুখ। দিনব্যাপী এ শিক্ষাশিবিরে ধর্মীয় শিক্ষা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ইসলামী আন্দোলনের কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। শিক্ষাশিবির শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মেহেরপুর জেলা রুকন শিক্ষাশিবির
মেহেরপুর জেলা সংবাদদাতা : ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে ইসলামী হুকুমতের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গত ২১ জুন শনিবার মেহেরপুর জেলা জামায়াতের আয়োজনে মেহেরপুর জেলা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মাওলানা তাজউদ্দীন খান। শিক্ষাশিবির পরিচালনা করেন জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল কাশেম ও জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল মজিদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, বায়তুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, দাওয়াহ বিভাগীয় সেক্রেটারি মাওলানা সোহেল রানা, প্রচার সেক্রেটারি খাইরুল বাসার, যুব বিভাগীয় সেক্রেটারি সোহেল রানা ডলার এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল।
কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির
আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ জুন বৃহস্পতিবার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে জেলার সদস্যদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান (সাবেক এমপি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা। আমাদের সকল কাজে আখিরাত জড়িত। আমরা রাসূল সা.-এর আদর্শের একটি কল্যাণরাষ্ট্র গড়তে চাই, কুরআন প্রতিষ্ঠা করতে চাই। সমাজের সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সকল হারাম কাজ বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কুরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই।
কুরআনের শাসন কায়েম হলে আমাদের জন্য ইসলাম মানা সহজ হবে।
তিনি আরো বলেন, পরামর্শভিত্তিক রাষ্ট্র চালানো ইসলামের শিক্ষা। বিগত ১৭ বছরে পরামর্শক্রমে দেশ চালানো হয় নাই। এমনকি কারো মতপ্রকাশ করার সুযোগ দেয়া হয়নি।
বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করার সুযোগ পায়- এ মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে।
তিনি এও আশা প্রকাশ করেন যে, আল আকসা বিজয়ের মাধ্যমে পুরো দুনিয়ায় ইসলাম বিজয়ী হবে, ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি বলেন, ইসলামী আন্দোলনের পথে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য সম্ভাবনার।
ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫’-এর অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অফিস সম্পাদক মো. সাব্বির রহমান। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি মো. মাহিম রহমান, সঞ্চালনায় ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলার সেক্রেটারি মো. সোহেল তানভীর, ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখার সভাপতি ফয়সাল আহাম্মেদসহ উপজেলার অন্য দায়িত্বশীলবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।