শোক সংবাদ


১৯ জুন ২০২৫ ১৪:১৪

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন জোংড়া ইউনিয়নের ইউনিয়ন ওলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আমির হামজা হজ করতে গিয়ে গত ১২ জুন মক্কাতুল মুকাররামায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা আমির হামজার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন হাতিবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এডভোকেট আবু তাহের, জেলা সেক্রেটারি এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট জামায়াতের সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় টিম সদস্য অধ্যাপক আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা আমীর হাফেজ শুয়াইব আহাম্মেদ, উপজেলা সেক্রেটারি মো. মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর জামায়াতের আমীর মো. সোহেল রানা, উপজেলা বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি মো. আলমগীর খোরশেদ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের জীবনের সকল নেক আমলগুলো কবুলের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।