জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা
১৩ মার্চ ২০২৫ ১৫:৫৪
স্টাফ রিপোর্টার : চলতি বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরী সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।
গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।