‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’-এর আত্মপ্রকাশ


২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৭

স্টাফ রিপোর্টার : ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ নামে গবেষণাধর্মী নতুন একটি ইনস্টিটিউটের আত্মপ্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি রাষ্ট্রে সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় ‘থিঙ্কট্যাঙ্ক’ হিসেবে গবেষণা কাজ করবে।
গত ২৩ ফেব্রুয়ারি রোববার রাতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দীন খানসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অর্থনীতবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আইনজ্ঞ অধ্যাপক বোরহান উদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
সিনিয়র সাংবাদিকদের মধ্যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মাহদী আমিন, শামা ওবায়েদ, মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাবেক পুলিশপ্রধান আশরাফুল হুদা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) এম আবুল কালাম।