মাসব্যাপী রাজপথে থাকছে বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৭
স্টাফ রিপোর্টার : বেশ কয়েকটি দাবি নিয়ে রাজপথে নামছে বিএনপি। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে দলটি দেশের সব জেলায় এ কর্মসূচি পালন করবে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে একটি রোডম্যাপও তৈরি করেছে দলটি। কোন জেলায় দলের পক্ষ থেকে কে অতিথি থাকবেন, তা-ও নির্ধারণ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলায় দেশজুড়ে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১২, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ৬৪ জেলায় এ কর্মসূচি পালিত হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ ফেব্রুয়ারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান টাঙ্গাইল, সেলিমা রহমান মাদারীপুর, আবদুল আউয়াল মিন্টু চাঁদপুর, শামসুজ্জামান দুদু ঠাকুরগাঁও, আবদুস সালাম বগুড়া, আরিফুল হক চৌধুরী মৌলভীবাজার এবং জহির উদ্দিন স্বপনের ভোলার সমাবেশে অংশ নেওয়ার কথা।
১৮ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার, ইকবাল হাসান মাহমুদ টুকু পাবনা, শামসুজ্জামান দুদু পঞ্চগড়, জয়নুল আবদিন ফারুক কুমিল্লা দক্ষিণ, আবুল খায়ের ভূঁইয়া ঝিনাইদহ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানিকগঞ্জ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী হবিগঞ্জ এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেত্রকোনার সমাবেশে থাকবেন।
১৯ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নোয়াখালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সিলেট, দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান কিশোরগঞ্জ, মিজানুর রহমান মিনু কুষ্টিয়া, ফরহাদ হালিম ডোনার শরীয়তপুর, মজিবর রহমান সরোয়ার পিরোজপুর এবং রুহুল কবির রিজভী রাজশাহীর সমাবেশে অংশ নিবেন।
২০ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা, আমীর খসরু মাহমুদ চৌধুরী লক্ষীপুর, সেলিমা রহমান বরিশাল দক্ষিণ, আবদুল আউয়াল মিন্টু ময়মনসিংহ দক্ষিণ, আসাদুজ্জামান রিপন ফরিদপুর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান চুয়াডাঙ্গা, মিজানুর রহমান মিনু নওগাঁ এবং আবদুস সালাম কুড়িগ্রামের সমাবেশে অংশ নিবেন।
২২ ফেব্রুয়ারি জয়নাল আবেদীন ঝালকাঠি, আহমেদ আজম খান চট্টগ্রাম দক্ষিণ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ময়মনসিংহ উত্তর, হারুনুর রশীদ জয়পুরহাট, মাহবুব উদ্দিন খোকন কুমিল্লা উত্তর, আসলাম চৌধুরী বান্দরবান, আবুল খায়ের ভুঁইয়া রংপুর এবং যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ নরসিংদীর কর্মসূচিতে অংশ নেবেন।
২৪ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মুন্সীগঞ্জ, হাফিজ উদ্দিন আহমেদ বরিশাল উত্তর, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী নড়াইল, আহমেদ আজম খান নাটোর, হারুনুর রশীদ গাইবান্ধা, হাবিব উন নবী খান সোহেল রাঙ্গামাটি, আবদুস সালাম আজাদ মাগুরা এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স সৈয়দপুরের সমাবেশে থাকবেন।
২৫ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নারায়ণগঞ্জ, গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুর, ইকবাল হাসান মাহমুদ টুকু চট্টগ্রাম উত্তর, বরকতউল্লাহ বুলু বাগেরহাট, নিতাই রায় চৌধুরী সাতক্ষীরা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দিনাজপুর, আমান উল্লাহআমান মেহেরপুর, জয়নুল আবদিন ফারুক নীলফামারী, মনিরুল হক চৌধুরী খাগড়াছড়ি এবং আবদুস সালাম চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচিতে থাকবেন।
ইতোমধ্যে ১২ ফেব্রুয়ারি বুধবার স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাট, নজরুল ইসলাম খান সিরাজগঞ্জ, সালাহউদ্দিন আহমেদ ফেনী, হাফিজ উদ্দিন আহমেদ খুলনা, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ব্রাক্ষণবাড়িয়া, আসাদুজ্জামান রিপন রাজবাড়ী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পটুয়াখালী, আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জ এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল জামালপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।