আহসান হাবিব বুলবুল

হেমন্ত এসেছে


১৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭

হেমন্ত এসেছে
শুভ্র সকাল
শিউলি ঝরেছে বাগানে
চিকচিক করছে শিশির দূর্বাঘাসে।
এতদিনে বুঝি ধানকাটা হলো সারা
খন্দ তুলতে ব্যস্ত বাড়ির গৃহিণী
ভরবে গোলা নতুন ধানে,
সে যে সোনার ধান!

হয়তো কৃষক ধানের বোঝা
মাথায় নিয়ে ফিরছে ঘরে
ক্লান্ত চাষি মাতবে এবার গানের সুরে।
নবান্নের গানে উঠবে জেগে
ঘুম থেকে বাচ্চাগুলো,
নতুন পিঠার গন্ধ ছড়াবে উত্তরের বাতাসে।
ঘরে ঘরে বসবে আসর সারি গানের
অথবা বাউল গাইবে গান
সারা মাঠজুড়ে।

মঙ্গা কাটবে এবার
অনেক প্রতীক্ষার পর
প্রান্তিক চাষির ঘরে
এবার শান্তির ঘুম স্বপ্নময়।
এতদিন পর ফিরে দেখা
এই নগরে পাথর ঘরে॥