বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
১৮ নভেম্বর ২০২৬ ১৯:২০
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলোচনায় এসেছিলেন তিনি।
বুধবার রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একটি গোয়েন্দা সংস্থার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন মুফতি রুহুল আমিন।