ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক


৯ নভেম্বর ২০২৬ ১০:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এমপি  এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এমপি র উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এমপি এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম এমপিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ৮ নভেম্বর ২০২৬ ঈসায়ী

জাতীয় সংসদ ডা. মো. শফিকুর রহমান প্রধানমন্ত্রী

সম্পর্কিত খবর