কারামুক্ত হলেন মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান
৩ নভেম্বর ২০২৬ ১১:১৩
কারামুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান। আজ ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় দিকে তিনি কারামুক্ত হন।
কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বরে হলে তাকে বরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন এমপি, জয়নুল আবেদীন এমপিসহ জামায়াতের নেতারা।
কারামুক্ত হয়ে আখতারুজ্জামান বলেন, আমাদের রাজনীতি সত্যর রাজনীতি। আমরা বিজীয় হবো ইনশাআল্লাহ। তিনি মহান রবের শুকরিয়া আদায় করেন। আখতারুজ্জামানা শ্রদ্ধাভরে তার মরহুম পিতামাতাকে স্মরণ করে বলেন, আমাকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তৈরি করে গেছেন।