ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা

সোনার বাংলা অনলাইন
১৩ এপ্রিল ২০২৬ ১৪:২৭

প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা, কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সহায়তা জোরদারের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সংগঠন— “আসোসিয়াসিয়োঁ দে জেল্যু ফ্রঁসেজ দোরিজিন বাংলাদেশ” (বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি জনপ্রতিনিধিদের সংগঠন)। গতকাল রবিবার, ১২ এপ্রিল ২০২৬ আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।

২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি শক্তিশালী, নির্ভরযোগ্য এবং প্রাতিষ্ঠানিক কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির প্রধান লক্ষ্য হলো প্রশাসনিক পর্যায়ে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং একটি সংগঠিত কমিউনিটি কাঠামো গড়ে তোলা।

নবগঠিত সংগঠনের নেতৃত্বে রয়েছেন সভাপতি কৌশিক রাব্বানী (সেইন্ট ডেনিস), সেক্রেটারি নাহিদুল মোহাম্মদ (সেইন্ট ডেনিস), সহ-সভাপতি জুবায়েদ আহমেদ (ইভরি সুর সেইন) এবং ট্রেজারার তানিয়া তুনু (গার্ঝ-লে-গোনেস)।

নতুন সংগঠন গঠন প্রসঙ্গে সভাপতি কৌশিক রাব্বানী বলেন, “ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সর্বপ্রকার প্রশাস সহায়তা প্রদান, তাদের অধিকার সংরক্ষণ এবং ফরাসি সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। আমরা চাই, এই প্ল্যাটফর্মটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল ও কার্যকর প্রতিনিধিত্বকারী শক্তিতে পরিণত হোক।”

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফ্রান্সের জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যরাও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন। এতে সংগঠনটি আরও শক্তিশালী, গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। পাশাপাশি ফরাসি সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেও সংগঠনটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।-১৩ এপ্রিল ২০২৬

প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

Kingmaker Sign Up Bonus Australia: Everything You Need to Know
৭ আগস্ট ২০২৬ ২০:৪৫

Rocket Casino No Deposit Bonus 2026: A Comprehensive Guide
৭ আগস্ট ২০২৬ ২০:৪৩

Rocket Casino Welcome Bonus: An Expert Guide
৭ আগস্ট ২০২৬ ২০:৪০

Bizzo Casino No Deposit Bonus: Everything You Need to Know
৭ আগস্ট ২০২৬ ২০:৪০

সম্পর্কিত খবর