এম. একরামুল হক ভূঁঞা-এর কবিতা

ডেঙ্গু থেকে বাঁচার উপায়


১৫ অক্টোবর ২০২৬ ১২:০৯

ডেঙ্গু থেকে বাঁচতে হলে
সাবধানতার মাইর নাই,
অসাবধানতা হলে এবার
বাঁচার কারো সাধ্য নাই।
এডিশ মশা বহন করে
নিয়ে আসে ডেঙ্গু,
ওষুধ দাবাই নেই যে তার
ডাক্তার থাকে বন্ধু।
ফলের রস, ডাবের পানি
ডেঙ্গুর ওষুধ জানি,
প্লাটিলেট না বাড়ালে
মৃত্যু নেবে টানি।
ডেঙ্গু থেকে মুক্তি পাবে
না গেলে মশার চলাচলে,
ধরতে পারলে ছাড়বে না আর
শত কলাকৌশলে।
নীরব ঘাতক এডিশ মশা
চিনতে হবে তাকে,
সচেতনতা না থাকলে
কামড়াবে আঁকেবাঁকে।