হেলাল আনওয়ার-এর কবিতা

গন্তব্য


১৫ অক্টোবর ২০২৬ ১২:০৮

তুমি কি জানো তোমার গন্তব্য
বিস্তীর্ণ সবুজ প্রান্তর, কূলহীন সমুদ্র
কিংবা অসীম আকাশ
বিত্ত বৈভব, প্রতিপত্তি, অফুরন্ত শক্তি
সঞ্চালিত বায়ুর গতি
কোথায়? কোথায় তোমার গন্তব্য?
না উত্তর, না দক্ষিণ, ঈশান বিষাণ
না প্রাসাদ, রঙিন জলসা ঘর
সুখ কিংবা দুঃখ, কোলাহল কিংবা নির্জনতা
কোথায় বলো গন্তব্য তোমার?
অথচ তুমি আমি, আমরা জীব কিংবা জড়
প্রতিদিন একটা অনিবার্য গন্তব্যের দিকে
এগিয়ে যায়।