বগুড়া শহর জামায়াতের সাবেক আমীর মমতাজ উদ্দিনের ইন্তেকাল


৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৩

বগুড়া সংবাদদাতা : বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বগুড়া শহর জামায়াতের সাবেক আমীর, বগুড়া কটন মিল জামে মসজিদের সাবেক খতিব ও বগুড়া আদর্শ স্কুলের সাবেক শিক্ষক মাওলানা মমতাজ উদ্দিন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৫ অক্টোবর সোমবার সকাল ৯টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এদিন বাদ আসর গোদারপাড়া ঈদগাহ মাঠে ও বাদ মাগরিব কাহালুর মালঞ্চা গুড়বিশা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়।
তার ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক বগুড়া জেলা আমীর অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান। শোকবার্তায় নেতারা বলেন, মাওলানা মমতাজ উদ্দিন সারা জীবন ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেছেন। মহান আল্লাহ তার কুরবানিকে কবুল করে জান্নাতুল ফেরদৌস দান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।