মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটি গঠন
৭ অক্টোবর ২০২৬ ২০:৪৩
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে গত ৩ অক্টোবর শনিবার সকালে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় কাউন্সিল ও মুফাসসীর সম্মেলনে ২০২৬-২৮ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও জাতীয় পরিষদ গঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম ও তা’মীরুল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মাজলিসুল মুফাসসিরীনের বিদায়ী সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ড. মাওলানা ছামিউল হক ফারুকী, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাঈন ও ড. মীম আতিকুল্লাহ। সম্মেলনে সভাপতি হিসেবে জাতীয় সংসদ সংসদ ও মুফাসসীরে কুরআন অধ্যাপক মাওলানা নুরুল আমিন, জেনারেল সেক্রেটারি হিসেবে মাওলানা নাসির উদ্দিন হেলালী ও সাংগঠনিক সেক্রেটারি হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান, ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, মিরসরাইয়ের পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মুহাদ্দিস আবু বকর সিদ্দিককে নির্বাচিত করা হয়।
জাতীয় কাউন্সিলে সহকারী সেক্রেটারি হিসেবে মাওলানা ফখরুদ্দিন আহমাদ, অধ্যাপক মাওলানা রুহুল আমিন, মাওলানা মোস্তাক ফয়েজী, মুফতি আলী হাসান ওসামা, মুফতি নুরুজ্জামান নোমানী, মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার ও মুহাদ্দিস আবু নছর আশরাফীকে নির্বাচিত করা হয়।
২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য হিসেবে আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— অধ্যাপক মুজিবুর রহমান, মুফতি আমির হামজা এমপি, মাওলানা সাদিকুর রহমান আজহারী, মোল্লা নাজিম উদ্দিন, ড. মাওলানা কামরুল হাসান শাহিন, মাওলানা আব্দুল মান্নান আনসারী, মাওলানা এএইচএম আবুল কালাম আযাদ, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান।
আলেমেদীন ও মুফাসসিরগনের মধ্যে যারা ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা হলেন— মাওলানা তারিক মুনাওয়ার, ড. মাওলানা হেফজুর রহমান, হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান বরিশাল, হাফেজ মাওলানা লুৎফুর রহমান, মাওলানা শাহ আরিফ বিল্লাহ পীর সাহেব, মাওলানা শাইখ জামাল উদ্দিন, ড. মুফতি হাফেজ জাকারিয়া নূর, উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম নিয়াজী, ড. বিএম মফিজুর রহমান আজহারী, ড. মাওলানা কাউসার হোসাইন রাজশাহী, মাওলানা কাজী জালাল উদ্দিন, মাওলানা কারী আব্দুল্লাহ আল আমিন, মুহাদ্দিস মাওলানা রফিক উল্লাহ আফসারী, মাওলানা শফিউল হক জিহাদী, মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরী, মাওলানা আবু হানিফা মো. নোমান, মাওলানা আব্দুল কাইয়ুম বিন নূর, মাওলানা মহসিন আল হোসাইনী, মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা আব্দুল হালিম মেহেরপুর, মাওলানা সাইয়্যেদ মাহবুব ইজ্জউদ্দিন জাবেরী, ড. মাওলানা আবুল কালাম চট্টগ্রাম, মাওলানা আবুল কাশেম গাজী মিল্লাত, মাওলানা নাসির ইকবাল বিন শাফি, মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, মাওলানা রুহুল আমিন জিহাদি নাটোর, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী সিলেট, মাওলানা ইসমাইল আলম আল হাসানী রাজশাহী, মাওলানা আব্দুল হক মৌলভীবাজার, অধ্যক্ষ আ ন ম মাঈনুদ্দীন সিরাজী, ড. ফয়জুল হক সিলেট, মাওলানা ফখরুল ইসলাম হাদী, মাওলানা মাহফুজুর রহমান পাঠান, মাওলানা আবু হানিফ নেসারী, মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী, মাওলানা মোতালেব হোসাইন বরকতি, হাফেজ মাওলানা জুলফিকার আলী কুষ্টিয়া, মুফতি মাওলানা হেদায়েতুল্লাহ ঢাকা, মাওলানা মনিরুজ্জামান খুলনা, মাওলানা মনিরুল ইসলাম বেলালী সাতক্ষীরা, মাওলানা আব্দুল কাদের জিহাদী চুয়াডাঙ্গা, মাওলানা আবুল হাসেম মোল্লা, অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুর, মাওলানা বেলাল হোসাইন হেলালি, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা অলিউল্লাহ হেলালি, মাওলানা রুহুল আমিন ভোলা, মাওলানা আকরামুজ্জামান ফারুকী, মাওলানা মাসউদুর রহমান জাইদী, মাওলানা মোকাররম হোসেন সাঈদী, মাওলানা মোস্তফা আল আমিন নওগাঁ, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী বগুড়া, মাওলানা আবুজার গিফারী চুয়াডাঙ্গা, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা কারী আব্দুল মজিদ বগুড়া, মাওলানা মাহফুজুর রহমান পাঠান, মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, মাওলানা রায়হান মাহমুদ, মাওলানা হাফেজ হেমায়েত উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, মাওলানা জাকারিয়া গাজীপুর, মাওলানা একরামুল হক চাঁপাইনবাবগঞ্জ, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ মাদানী, মাওলানা আব্দুল্লাহ আল নোমানী, অধ্যক্ষ মাওলানা ফারুকুজ্জামান, মাওলানা মো. আব্দুল কাহহার, মাওলানা রিয়াজুল ইসলাম আনসারী, মাওলানা মোল্লা নাজমুল হাসান, মাওলানা শরিফুল ইসলাম বেলালী, মাওলানা শেখ সিদ্দিকুর রহমান, মাওলানা আবুল বাশার হেলালী, মাওলানা হুমায়ুন কবির মাজেদী, হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ যশোর, মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী কুড়িগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।