মেজর (অব.) আক্তারুজ্জামান সম্পর্কে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের প্রতিবাদ এডভোকেট জুবায়েরের


৩ অক্টোবর ২০২৬ ১৯:৫৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের সামনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান সম্পর্কে পিপি এডভোকেট ওমর ফারুক ফারুকী অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়ন করায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার ৩ অক্টোবর সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ওমর ফারুক ফারুকী আজ শনিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানের মামলার বিষয়ে ব্রিফিং করার সময় তার সম্পর্কে যে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়ন করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এডভোকেট জুবায়ের আরও বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য ও দেশের একজন সম্মানিত নাগরিক। তাঁর সম্পর্কে সাংবাদিকদের সামনে ঢাকা মহানগর দায়রা জজ এডভোকেট ওমর ফারুক ফারুকি অশালীন ও আপত্তিকর বক্তব্য রেখে তিনি তার অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের দায়িত্ব থেকে তিনি এমন কথা বলতে পারেন না।

ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অসম্মানজনক শব্দ চয়ন থেকে বিরত থাকার জন্য আমি এডভোকেট ওমর ফারুক ফারুকির প্রতি আহ্বান জানাচ্ছি।