ইনসাফভিত্তিক সমাজ গড়তে সকলের কাছে দীনের দাওয়াত পৌঁছাতে হবে
৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫
কাজিরহাট সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেছেন, আমারা যে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন করতে চাই তার প্রথম শর্ত হলো সকল মানুষের নিকট আমাদের দীন কায়েমের দাওয়াত পৌঁছাতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য চেষ্টা করে। আল্লাহ তায়ালা মানুষ ও জিন জাতিকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন।
গত ৫ সেপ্টেম্বর শনিবার বরিশালের হিজলা উপজেলা কার্যালয়ে মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট হেলাল বলেন, কুরআনের বিধান অনুযায়ী দেশ ও রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সবাইকে চেষ্টা চালাতে হবে এবং আমাদের ব্যক্তিগত জীবনেও তা মানতে হবে।
হিজলা উপজেলা আমীর অধ্যাপক নূরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান। উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশিদ।