পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

গাজীপুরকে সবার জন্য বাসযোগ্য নগরী হিসেবে গড়তে চাই : ড.হাফিজুর রহমান


৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪

গাজীপুর সিটি করপোরেশনের জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান বলেছেন,গাজীপুর মহানগরীকে আমরা সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে অক্ষম পঙ্গু ও পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত নাগরিকদের বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বিকেলে নগরীর বাসন থানা এলাকায় তুরস্কভিত্তিক একটি সংস্থার সহায়তায় পঙ্গু প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমন্ত্রিত অতিথি ছিলেন সদর মেট্রো থানা জামায়াতের আমীর ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাদিকুজ্জামান খান, বাসন থানার আমীর ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আকরামুল ইসলাম, ১৭ নম্বর কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।