১১ জুলাই শনিবার ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ
১০ জুলাই ২০২৬ ২০:৫৩
আগামীকাল ১১ জুলাই (শনিবার) বেলা ২:৩০টায় রংপুর জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের দেশব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি।
বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, আমার বাংলাদেশ পার্টির (এবি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাড একেএম আনোয়ারুল ইসলাম চান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
আরও বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ সফল করার জন্য ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রংপুর বিভাগের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তারিখ: ১০ জুলাই ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি