মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা
দৃঢ় হোক বন্ধন
১৫ মে ২০২৬ ২১:১১
তাকে নিয়ো না আর
তাকে নিলে আমার ভীষণ কষ্ট হবে
সে তো আমার ভালোবাসা
সে তো আমার হৃদয়ের মুকুট
তাকে ছাড়া আমার জীবন দুর্বহ
সে ভালোবাসে আমাকে
আমি ভালোবাসি তাকে
এভাবেই চলছে সুখের জীবন
হে প্রভু
তবে অসুখ-বিসুখ দূর করো
সুখ দাও
শান্তি দাও
তোমার পথেই যেন চলতে পারি দুজন
দৃঢ় হোক আমাদের ভালোবাসার বন্ধন
দূর হোক অসুখ-বিসুখ
সুখ নেমে আসুক আমাদের জীবনে।