শেখ মিজানূর রহমান মিনু-এর কবিতা

যেতে হবে ছাড়ি


১৫ মে ২০২৬ ২১:১০

টাকা হলে গড়ছো তুমি
দালান কোঠা বাড়ি,
ভাবলে না তো একটু পরে
যেতে হবে ছাড়ি॥

এই দুনিয়ার বালাখানা
কিছুই তো সঙ্গে যাবে না
গরিবের হক না দিয়ে তো
করছো বাড়াবাড়ি
টাকা হলে গড়ছো তুমি…

কুরবানির ওই মাংসগুলো
রাখলে ভরে ফ্রিজে,
নামকাওয়াস্তে কিছু দিয়ে
হালাল করলে নিজে
ভাবলে না তো কেমন করে
আখের দেবে পাড়ি॥
টাকা হলে গড়ছো তুমি…