ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন
সোনার বাংলা অনলাইন
১ মে ২০২৬ ২৩:৫৭
১ মে ২০২৬ ২৩:৫৭
শনিবার জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এক সপ্তাহের জন্য জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২ মে রাত ৩টার ফ্লাইটে তাঁর সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
উল্লেখ্য, তিনি আগামী ৯ মে সফর শেষে ঢাকায় ফিরবেন ইনশাআল্লাহ।- তারিখ: ১ মে ২০২৬ খ্রি.,প্রেস বিজ্ঞপ্তি