কুড়িগ্রামে ছাত্রশিবিরের দুদিনব্যাপী সাথী শিক্ষাশিবির
২৯ এপ্রিল ২০২৬ ১৮:০৯
কুড়িগ্রাম সংবাদদাতা : ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ২৪ ও ২৫ এপ্রিল কুড়িগ্রাম শহরের একটি অডিটোরিয়ামে দুদিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান আজাদ।
জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা দপ্তর সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. শাহজালাল সবুজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি মো. সুমন সরকার, সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আশিকুর রহমান, গুনাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের এবং ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতিবৃন্দ।