জামায়াতে ইসলামী আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করে যাচ্ছে
২৮ এপ্রিল ২০২৬ ১০:৫৪
রাজধানীর বিমানবন্দর থানার হাজীক্যাম্পের মুল ফটকে স্হানীয় জামায়াতে ইসলামী আয়োজিত সম্মানিত হজ্বযাত্রীদের সাথে সাক্ষাৎ, সালাম বিনিময় ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, হজ্ব যাত্রীগণ আল্লাহর মেহমান। তাদের কাছ থেকে দোয়া নেয়া নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়।
সকালে রাজধানীর বিমানবন্দর থানার হাজীক্যাম্পের মুল ফটকে স্হানীয় জামায়াতে ইসলামী আয়োজিত সম্মানিত হজ্বযাত্রীদের সাথে সাক্ষাৎ, সালাম বিনিময় ও উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জনাব সেলিম উদ্দিন আরো বলেন, হজ্জ আল্লাহর ফরজ বিধান। এ বিধান পালনের মাধ্যমে একজন হাজী আল্লাহর অনুগত বান্দা হিসাবে নিজেকে পেশ করার সুযোগ পান। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর বিধান কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সম্মানিত হজ্বযাত্রীদের দোয়া ও সমর্থন কামনা করছি। আপনাদের হজ্বকে মাবরুর হজ্ব হিসাবে আল্লাহ কবুল করুন।
বিমানবন্দর থানা জামায়াতের আমীর ও ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ মাওলানা এনামুল হক শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোঃ জামাল উদ্দিন, উত্তরখান থানা আমীর ইসরাইল হোসেন, বিমানবন্দর থানা সেক্রেটারি সুজারুল হক সুজন, থানা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রাহীম সাব্বীর, ডাক্তার আলফাজউদ্দিন ভূঁইয়া, মো: ইকরামুল হক, এডভোকেট ইব্রাহিম খলিল ও আবদুল্লাহ আল মাসুম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শত শত হজ্বযাত্রীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি