চসিকে জামায়াতের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী
২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৩
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২০ এপ্রিল সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এক দায়িত্বশীল সমাবেশে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি তার বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নাম ঘোষণা করেন।
সমাবেশ অনুষ্ঠিত উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চাকসুর ভিপি মুহাম্মদ ইব্রাহিম রনি, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক, দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।